জয়পুরহাটে শ্যালকের ছু রি কা ঘা তে ভগ্নিপতি নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

জয়পুরহাটে শ্যালকের ছু রি কা ঘা তে ভগ্নিপতি নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৬:৫১:২৪ অপরাহ্ন

জয়পুরহাটে শ্যালকের ছু রি কা ঘা তে ভগ্নিপতি নি হ ত

পতীকী ছবি


জয়পুরহাটের কালাই উপজেলায় শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল রাগান্বিত হয়ে তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এ সময় ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি