ডেঙ্গুতে আরও ১ জনের মৃ ত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৬
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃ ত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৬:৪৫:০০ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ১ জনের মৃ ত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৬

সংগৃহিত


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

আজ মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়,গতকাল সোমবার (৩০ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৮ জন, ঢাকা বিভাগে ৭৩ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৮২ জন। 

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি