আবু সাইদ হ ত্যা কা ন্ডে দোষীদের গ্রে ফ তা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

আবু সাইদ হ ত্যা কা ন্ডে দোষীদের গ্রে ফ তা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৫ ০৮:৫৩:৪২ অপরাহ্ন

আবু সাইদ হ ত্যা কা ন্ডে দোষীদের গ্রে ফ তা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি : সংগৃহীত


গাদিয়ালা গ্রামে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত আবু সাইদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাজারের ব্যবসায়ী মো. আব্দুল তাহিদ। সমাবেশে বক্তব্য রাখেন—মাওলানা লুৎফুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, মো. মাহমুদ চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল ওয়াদুদ খান, মাওলানা নোমান আহমদ, সৈয়দ তাহির আলী, মো. ওয়াছিদ হাসান, মো. আনোয়ার হোসেন, মো. মুজিব মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গত ২২ জুন দিরাই উপজেলার হাতিয়া গ্রামে সন্ত্রাসী ধরতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীরা গাদিয়ালা গ্রামে পালিয়ে গেলে সেখানে সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় গুলির আঘাতে নিহত হন গাদিয়ালা গ্রামের নিরপরাধ যুবক আবু সাইদ।

বক্তারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, শান্তিপূর্ণ একটি গ্রামে এভাবে একজন নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়া আমাদের সমাজের জন্য লজ্জাজনক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, সরকার যেন দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, নিহতের ভাই কিবরিয়া এঘটনায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।তিনি জানান মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার