ছবি : নিজস্ব
খুব ভালো বক্তাও নন, জন দরদ নিয়ে আছে পক্ষে বিপক্ষে নানা বিতর্ক। তবু উন্নয়ন নিয়ে তৈরি করেছেন নানা গল্প। রাজনীতির মাঠে বিরোধীদের সঙ্গে চলার এক উদাহরণ তিনি। দোস্ত-দুশমন সবাইকে কাছে টেনেছেন। নিজের সরকার ক্ষমতায় থাকতে বড় পদ না থাকলেও ‘নিজের ক্ষমতা’য় উন্নয়ন করেছেন। আবার বিরোধী সরকারের সময়ও সমান তালে চালিয়েছেন উন্নয়ন। রাজনৈতিক মত পার্থক্য পারেনি দেয়াল তুলতে। কি এমন ম্যাজিক আরিফুল হক চৌধুরীর মাঝে। যা নিয়ে সবখানেই চলে আলোচনা।
আজ আবার মেয়র পদ থেকে বিদায় নেবার মুহুর্তে পাচ্ছেন রাজকীয় সংবর্ধনা। মাতৃভক্ত, গুরুভক্ত আরিফুল হকের এমন জয় জয়কার নিয়ে এখন নানামুখি আলোচনা সবখানে। আজকের নাগরিক সংবর্ধনা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। ২০১৩ সালের ১৫ জুন বিএনপি থেকে মনোনয়ন নিয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন আরিফ। আওয়ামী লীগের শাসনামলেই তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে প্রথমবারের মতো মেয়র হন তিনি। ২০১৮ সালে আবারও বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধূরী।
প্রথম বার মেয়র নির্বাচিত হওয়ার আগে বিএনপি সরকারের সময় আরিফুল হক চৌধুরী ‘ক্ষমতাধর’ হয়ে উঠেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আশির্বাদ পেয়ে। সে সময় তিনি কাউন্সিলর ছিলেন ১৮ নং ওয়ার্ডের। এ সুবাধে সিসিকের নগর উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি। আর সে সুযোগকে কাজে লাগিয়ে সিলেট নগরের উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত করেন। তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকেও দেখা যেতো তাকে দিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে। যদিও তখন ক্ষমতা খাটানো নিয়ে নানা সমালোচনার মুখোমুখি হন তিনি।
এরপরও মেয়র কামরান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে বার বার নাগরিক সংবর্ধণা দেন। মেয়র হবার পর আরিফুল হক চৌধুরী আবারও সেই ধারা অব্যাহত রাখেন। তিনি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিতের একান্ত বিশ্বস্থজন হয়ে উঠেন। মেয়রের দায়িত্ব নিয়েই সিলেটে নগরের উন্নয়নে ১০ দফা প্রস্তাবনা দেন মুহিতের হাতে। এ প্রস্তাবে মুগ্ধ হন সিলেটের তখনকার অভিভাবক আব্দুল মাল আব্দুল মুহিত। তখন আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্য ছিলো ‘আমি কাজের মানুষ পেয়েছি’। এরপরই আরিফুল হক চৌধুরী সিলেট নগরের ছড়া দখল মুক্ত করতে মাঠে নামেন। বহুল আলোচিত গাভিয়ার খালে স্পীড বোট চালিয়ে তাক লাগিয়ে দেন নগরবাসীকে। শুধু তাই নয়, আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে রিকশায় চড়ে নগরের উন্নয়ন কর্মকান্ড দেখার দৃশ্য এখনও অনেেেকর চোখে ভাসে। রাজনৈতিক সম্প্রীতির অনন্য উদাহরণ সিলেটে মরহুম স্পীকার হুমায়ূন রশীদ চৌধুরীর নামে চত্বর করার পেছনেও ছিলো তার অনন্য ভূমিকা। আব্দুস সামাদ আজাদের নামে চত্বর করার ঘোষণাও ছিলো তাঁর। দুই মেয়াদে মেয়র কালে আরিফুল হক চৌধুরীর নানা আলোচিত ঘটনা অনেকের কাছে তাকে রহস্য পুরুষ হিসেবেও চিহ্নিত করেছে। মেয়াদকালে সড়ক সম্প্রসারণে মন্ত্রীর বাড়ি থেকে শুরুর করে বড় বড় প্রভাবশালীর বাড়ির সম্মুখ ভাঙতে নানা কৌশল অনেকের কাছেই ছিলো অকল্পনীয়। আবার ফুটপাত উচ্ছেদ করতে গিয়ে যেমন নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন, তেমনি হকারদের কাছে তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন।
তাবে তার দায়িত্বকালে কোনো সমালোচনাকেই পাত্তা দেননি। যেটি নিজের জন্য, নগরবাসীর জন্য কল্যাণকর মনে করেছেন সেটিই করেছেন। আর সেসব ব্যাপারে অকুন্ঠ সমর্থন পেয়েছেন বিরোধী মতের সরকারের। পররাষ্ট্র মন্ত্রী আবুল মাল মাল আব্দুল মুহিতকে জীবন সায়াহ্নে সংবর্ধনা প্রদান করেছে সিলেটের রাজনীতির ইতিহাসে এক বিরল নজির স্থাপন করেন।
শুধু তাই নয়, সিলেটের উন্নয়নে অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী রেজিস্ট্রি মাঠে সংবর্ধনা প্রদান করেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিন মাস আগেও যখন দুই রাজনৈতিক দলের বিরোধ দেশব্যবাপী তুঙ্গে তখন আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়ন নিয়ে ঢাকায় অনুষ্টিত বৈঠকে পরররাষ্ট্রমন্ত্রীসহ সিলেটের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
এরকম ভাতৃত্ববোধের রাজনীতির অসংখ্য উদাহরণ রেখে যাচ্ছেন মেয়র আরিফুল হক চৌধূরী। ধোপাদীঘি ওয়াকওয়ে সহ নগর জুড়ে একাধিক ওয়াকওয়ে নির্মিত হয়েছে। আম্বরখানা জিন্দাবাজারসহ নগরের সৌন্দর্যবন্ধন হয়েছে।
বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র হয়েছে। পানি শোধনাগার হয়েছে। সিলেটের উন্নয়নে একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করেছেন। সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ ১২শ কোটি টাকাসহ উজাড় করা ভালোবাসা পেয়েছেন সরকারের নীতি নির্ধারকদের কাছ থেকে। এছাড়া হাসান মার্কেট, লালদীঘি মার্কেটসহ আশপাশ এলাকাকে নিয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স এর পরিকল্পনাসহ অসংখ্য বৃহৎ প্রকল্প পরিকল্পনা রেখে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌদুরীর পথচলায় এসব হবে অনেক সহায়ক। তিনিও সিলেটের উন্নয়নে আর ভ্রাতৃত্ববোধের রাজনীতিতে আরো নতুন নজির সৃষ্টি করবেন এমনটিই প্রত্যাশা নগরবাসীর।
সরকারের কর্তাদের সঙ্গে ঘনিষ্টতার কারণে নিজ দল বিএনপিতেও একাংশের কাছে তিনি ছিলেন সমালোচিত। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিযে নিজ দলের প্রতি তার আস্থ বিশ্বাস প্রমাণ করেছেন। বিরোধীদের সঙ্গে এমন দহরম মরহম সম্পর্ক থাকলেও শেষমেষ নিজ দলেও প্রশংসিত হয়েছেন তিনি। গত ২০ মে জনসভা করে সিসিক নির্বাচনে প্রার্থী না হওয়ার চূড়ান্ত ঘোষণা দেন মেয়র আরিফ। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। স¤প্রতি তাকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টার পদ দেওয়া হয়। মেয়রপদে দায়িত্ব পালনকালে তাঁর রাজনৈতিক গুরু এম সাইফুর রহমানের জন্য প্রকাশ্যে কিছু করতে না পারলেও যতদিন দায়িত্ব পালন করেছেন তার চেয়ারের পাশে শোভা পেয়েছে এম সাইফ‚র রহমানের ছবি। ঘরে বাইরে তুমুল জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরীর এমন অবস্থান ও চরিত্র সিলেটবাসীর কাছে তাকে অবস্থান দিয়েছে এক মহীরুহ হিসেবে। অনেকেই বলছেন কি এমন ক্যারিশমা রয়েছে আরিফের। যার ফলে তিনি নিজ দলের বাইরেও এমন উদার ভালোবাসা পান তিনি।
এসব ব্যাপারে অনেকেই মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী মা ভক্তির প্রসঙ্গ টানেন্ধসঢ়;। বৃদ্ধা মা আমেনা খাতুন চৌধুরী বট বৃক্ষ হয়ে আছেন তার জীবনে। ভোটের আগে মায়ের পা জড়িয়ে ধরে সালাম করেন। আবার যখন মেয়র পদ ছাড়লেন তখনও সমাবেশ করে বললেন আমার মায়ের কাছ সাড়া পাইনি। মাই- ই আমার পীর, আমার মুর্শিদ।
এম সি




