জামালগঞ্জ উপজেলায় জমিয়তের প্রার্থী বাছাই তাফাজ্জুল হক আজীজকে একক প্রার্থী হিসেবে প্রস্তাব
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

জামালগঞ্জ উপজেলায় জমিয়তের প্রার্থী বাছাই তাফাজ্জুল হক আজীজকে একক প্রার্থী হিসেবে প্রস্তাব

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৫ ০৮:২৪:১২ অপরাহ্ন

জামালগঞ্জ উপজেলায় জমিয়তের প্রার্থী বাছাই তাফাজ্জুল হক আজীজকে একক প্রার্থী হিসেবে প্রস্তাব

ছবি: নিজস্ব


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে প্রার্থী বাছাই সংক্রান্ত এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম,আল্লাহর জমিনে আল্লাহর নেযাম এই স্লোগানকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার মারকায মসজিদের দ্বিতীয় তলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখা, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাদির।

 সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা আলতাফুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ও সদস্যগণ বক্তব্য রাখেন এবং দলের পরবর্তী নির্বাচনী কৌশল ও প্রার্থী নির্বাচন বিষয়ে মতামত প্রদান করেন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি,জামালগঞ্জ উপজেলার কৃতি সন্তান  মাওলানা তাফাজ্জুল হক আজীজকে একক প্রার্থী হিসেবে জেলা আমেলায় প্রস্তাব পাঠানো হবে।

সভায়  উপস্থিত থেকে এসময় বক্তব্য দেন— উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওঃ খুরশেদ আলম, মাওঃ হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওঃ সাইদ আহমদ, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, মাওঃ সাজ্জাদুর রহমান, মাওঃ নুরুল আমিন।

এছাড়া যুব জমিয়তের সভাপতি মাওঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ মাছরুফ আহমদ, মাওঃ কামরুল হাসান নোমানী, মাওঃ যোবায়ের আহমদ এবং ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ মারুফ আহমদ, সাধারণ সম্পাদক মাওঃ সাজ্জাদুল ইসলামসহ অত্র এলাকার অসংখ্য ওলামায়ে কেরাম ও সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে জমিয়তে উলামায়ে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সকল কে আহব্বান জানানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার