ছা*ত্রলীগ নেতা গ্রে*প্তার, স্ট্রোক করে বাবার মৃ*ত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ছা*ত্রলীগ নেতা গ্রে*প্তার, স্ট্রোক করে বাবার মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৫ ০২:৩৫:২০ অপরাহ্ন

ছা*ত্রলীগ নেতা গ্রে*প্তার, স্ট্রোক করে বাবার মৃ*ত্যু


ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে (২০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে বাবা আলী আকবর ছেলেকে দেখতে যান। তখন সেখানেই স্ট্রোক করেন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করা হয়। সে শর্শদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন ফাহাদের গ্রেপ্তারের খবর পেয়ে তার বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান। নিরপরাধ ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে স্ট্রোক করেন হতভাগা পিতা। পরে প্রত্যক্ষদর্শীরা থানার কাছেই ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে (৫৫) মৃত ঘোষণা করেন। 

পরিবারের দাবি, ফাহাদের নামে কোনো মামলা নেই। তবুও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফেনী মডেল থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তাৎক্ষণিক তার পিতার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয় স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি