ফটো সাংবাদিকদের ঝুঁকি ও গুরুত্বপূর্ণ : সিলেটে মন্ত্রী ইমরান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

ফটো সাংবাদিকদের ঝুঁকি ও গুরুত্বপূর্ণ : সিলেটে মন্ত্রী ইমরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ১১:৪২:৩৪ পূর্বাহ্ন

ফটো সাংবাদিকদের ঝুঁকি ও গুরুত্বপূর্ণ : সিলেটে মন্ত্রী ইমরান

ছবি: সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজ ঝুঁকি ও গুরুত্বপূর্ণ। তবে ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি ও আনন্দ পান। তিনি আরও বলেন- ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। একেকটি একেকটি ইতিহাস। ছবি সব ভাষায় কথা বলে। সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় আমার অংশগ্রহণ থাকবে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিপিজেএ-এর সদ‍্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

এম সি