অজগরের পেটে মিলল কৃষকের ম র দে হ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায়

অজগরের পেটে মিলল কৃষকের ম র দে হ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ০৮:৪৫:৪১ অপরাহ্ন

অজগরের পেটে মিলল কৃষকের ম র দে হ

ছবি : সংগৃহীত


ইন্দোনেশিয়ায় চাষের কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ৬৩ বছর বয়সী এক কৃষক। তিন দিন পর গ্রামের চাষের ক্ষেতে ২৬ ফুট লম্বা এক অজগরের পেট থেকে মিলেছে তার মরদেহ।

জানা গেছে, শুক্রবার সকালে ক্ষেতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন ওই কৃষক। কিন্তু রাত পেরিয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় শনিবার থাকায় জিডি করেছিলেন তার পরিবারের সদস্যরা।

আজ সোমবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার সুলাওয়াসি দ্বীপের দক্ষিণ বুটন জেলার মাজাপাহিত গ্রাম থেকে ওই কৃষকের মৃতদেহ গ্রামবাসীরা উদ্ধার করেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দক্ষিন বুটন জেলা শাখার প্রধান লাওদে রিসাওয়াল।

সাংবাদিকদের রিসাওয়াল বলেন, “আজ দুপুরের দিকে মাজাপাহিত গ্রামে খেতের কাছে একটি বিশাল আকৃতির অজগরকে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। সাপটির পেট অনেক বড় ছিল এবং এটি নড়াচড়া করতে পারছিল না। দেখে তাদের মনে হচ্ছিল যে বড় ধরনের কোনো শিকার এটি গলাধঃকরণ করেছে। গ্রামবাসীরা সাপটিকে হত্যা করে সেটির পেট কাটেন এবং পেটের ভেতর থেকে উদ্ধার হয় সেই কৃষকের মৃতদেহ।”

উদ্ধার করার সেই মৃতদেহ গ্রামে তার আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিসাওয়াল। তিনি আরও জানান, আস্ত মানুষকে সাপ গিলে নেওয়ার ঘটনা মাজাপাহিত গ্রামে এই প্রথম ঘটেছে।

বর্ষাকালে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের বন-জঙ্গল, গ্রামাঞ্চল এমনকি মাঝে মাঝে শহরেও প্রায়ই বড় আকারের অজগর দেখা যায়। এসব অজগরের দৈর্ঘ্য ২০ ফুট কিংবা তার চেয়ে বেশিও হও। এসব অজগরের খাবারের তালিকায় থাকে আকারের বন্য বা গবাদি পশু। মানুষ গিলে ফেলার ঘটনা বেশ বিরল।

এর আগে সর্বশেষ ২০১৭ সালে পূর্ব সুলাওয়াসির সালুবিরো গ্রামে আকবর নামের ২৫ বছর বয়সী এক যুবককে গিলে ফেলেছিল ২৩ ফুট লম্বা একটি অজগর। পরে ওই সাপটির পেট কেটে উদ্ধার করা হয়েছিল আকবরের মরদেহ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার