সুনামগঞ্জে ভাড়াটিয়াকে ঘরে রেখে দরজায় তালা দিলেন মালিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ভাড়াটিয়াকে ঘরে রেখে দরজায় তালা দিলেন মালিক

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৮/০৭/২০২৫ ০৯:১১:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জে ভাড়াটিয়াকে ঘরে রেখে দরজায় তালা দিলেন মালিক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে বাসা ভাড়া নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় ভাড়াটিয়া একটি পরিবারকে ঘরের ভিতরে রেখেই তালা দিলেন মালিক ইউসুফ চৌধুরী। আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর ধরে শহরের রায়পাড়া এলাকায় মাসে সাড়ে ৬ হাজার টাকায় একটি টিনের বাসা ভাড়া নিয়ে পরিবারের ৬ সদস্যসহ বসবাস করে আসছেন চানাচুর বিক্রেতা ইমন বর্মন। বাসা ভাড়া নেয়ার পর থেকে নিয়মিত মাসিক ভাড়া পরিশোধ করছেন তিনি। আর্থিক সমস্যার কারণে জুন মাসের ভাড়া পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়েন। ভাড়া পরিশোধের সময় কয়েক তিন দিন অতিক্রান্ত হওয়ায় দুর্ব্যবহার করেন বাড়ির মালিক ইউসুফ চৌধুরী। সময় মতো ভাড়া পরিশোধে অপারগতা প্রকাশ করায় ভাড়াটিয়া ইমন, তার মা জবা বর্মনসহ ছয়জনকে ঘরে তালাবদ্ধ করে রাখেন। ভাড়া পরিশোধ না করা পর্যন্ত তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হবে জানিয়ে অন্যত্র চলে যান।

এ ঘটনা স্থানীয়দের মধ্যে জানাজানি হলে ঘরে বন্দি অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাচ্চু মিয়া বাসার মালিকের থেকে চাবি এনে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। 

ইমন বর্মন বলেন, ‘‘কয়েক বছর ধরে এই বাসায় ভাড়া থাকি। জুন মাসের ভাড়া পরিশোধ করতে দেরি হওয়ার আমি, আমার মাসহ ৬ জনকে ঘরে রেখে তালা মেরে চলে যান বাড়ির মালিক।’’ তিনি এ ঘটনার বিচার চান।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার