গোয়াইনঘাটে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ০২:৫১:৪২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

হাজি মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছব্বির আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়


 ৩৮ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসর নিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের হাজি মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুছব্বির আলী।   বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্ন থেকে এ পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। 

শনিবার (১৪ অক্টোবর) হাজি মদরিছ আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তানজির আহমদের  সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. ফয়সল আহমদ। 

এতে প্রধান অতিথি র বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ।

তিনি বলেন, শিক্ষকরাই একমাত্র সমাজকে আলোকিত করতে পারেন। শিক্ষকরাই সমাজের প্রকৃত নেতা। 

তিনি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম হাজি মদরিছ আলীসহ  ওই সময়ের সকল শিক্ষকদের স্মরণ করে বলেন, উনারা যদি না থাকতেন হয়তো এই অঞ্চলে প্রতিষ্টানটি গড়ে উঠতো না। তাই সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 

আরো বলেন, মুছব্বির আলী মহোদয় একজন সফল শিক্ষক। শিক্ষকরা কখনই বিদায় নেন না ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছেন তিনি সব সময় আপনাদের ভালোবাসায় থাকবেন। শিক্ষকতা এমন একটি পেশা যা দেশ ও সমাজ বিনির্মান করে। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াদুূদ। 

বিশেষ অতিথি'র  বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার রমা কান্ত দেবনাথ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশীদ, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।

এতে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থীসহ বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

ডিডি