ওসমানীনগরের মাঠে বেড়ে ওঠছে আমন ধান
সিলেটের ওসমানীনগর উপজেলার হাওরগুলোতে এবার আমন ধানের ভালো ফলনের আশা করা হচ্ছে। কৃষকের পরিচর্চা আর পরিশ্রমে জমিতে লাগানো ধান শরতের শেষে প্রকৃতির রূপকে পাল্টে দিয়েছে। সবুজে ঘেরা মাঠ আর ক'দিন পর সোনালী রূপ নেবে। সোনালী ফসল গোলায় তুলার অপেক্ষায় উপজেলার কৃষকরা।
উপজেলার ছোট বড় হাওর ঘুরে দেখা যায়, লক্ষ্যমাত্রার চেয়ে এবারে আমন ধান চাষাবাদ করা হয়েছে বেশি। প্রাকৃতিক কোন বিপর্যয় না থাকায় চাষাবাদ হয়েছে ব্যাপক। নতুন জাতের বীজে ফসল উৎপাদনও হচ্ছে অধিক। তাই আমন চাষে লাভবান হচ্ছেন উপজেলার কৃষকরা।
উপজেলার কৃষক ছমির মিয়া, তফুর আলী জানান, প্রতি বছর জমিতে আমন ধান চাষ করি। ফলনও ভালো হয়। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হবে।
এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা বলেন .এখনো যতটুকু সময় রয়েছে এর মধ্যে প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে এবার আমন ধানের ফলন ভালো হবে। এবার লক্ষ্যেমাত্রার চাইতে বেশি উৎপাদনের আশা করা হচ্ছে।
ডিডি




