জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৫ ১০:১৮:১৩ অপরাহ্ন

জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসীদের অর্থায়নে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ‘ট্রফি উন্মোচন’ ও জগন্নাথপুর উপজেলা ফুটবল দলের খেলোয়ারদের  আপার বিতরণ এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২ টায় জগন্নাথপুর পৌরশহরস্থ আব্দুস সামাদ আজাদ  মিলনায়তনে উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেনের ফজর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন- সাবেক কৃতি বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রবীণ রাজনীতিবিদ আবু হোরায়রা ছাদ, সাবেক কৃতি ফুটবলার ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৌমিত্র রায় তাপস,  সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাদ উদ্দিন টিপু, সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়াবিদ আকবর আলী, বিসিবির কাউন্সিলর রেজুওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আল আমিন, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমেদ রাজরান, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সদস্য রাকিবুল ইসলাম দিলু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়ার বিপলু আহমেদ, তাজ উদ্দিন, কৃতি ফুটবলার মাহমুদ আলী, সামিউল আহমেদ, আব্দুল কাদির, দিলু মিয়া, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি   তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন-  ক্রীড়া সংগঠক তকবুর আহমেদ,  ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে খোকন আহমেদ, হুমায়ুন আহমেদ, এম এম সুলতান, শামীম আহমেদ, নাঈম আহমেদ, রাব্বি, মোজাক্কির মিয়া, আলী আহমদ, সোহাগ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই ট্রফি উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ফুটবল খেলোয়ার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল।
পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুরের ফুটবলার শাওন আহমেদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার