গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৩ ০৯:২০:২০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় মদসহ আলমাছ উদ্দিন এনু মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ দেওপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ও মদ জব্দ করা হয়। আসামি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাড়িতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও তার দেখানো মত কাঠের আলমারীর ভেতর থেকে ৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম সি