মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৫ ০৪:৪৪:৫৪ অপরাহ্ন

মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু ন

সংগৃহিত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ভেতর বড় ভাইয়ের মুগুরের আঘাতে প্রাণ খুইয়েছেন ছোট ভাই মজিবুর রহমানকে (৬০)। এ ঘটনায় মোহাম্মদ ফজলুর রহমানকে (৭০) আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত পৌনে নয়টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও মসজিদে এ ঘটনা ঘটে। 

নিহত মজিবুর রহমান (৬০) চরগাঁও গ্রামের কান্দু মুন্সির ছেলে। মসজিদে নামাজরত অবস্থায় তার ওপর হামলা চালান বড় ভাই লুৎফুর রহমান। 

বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এই ঘটনার পর পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমার গুরুত্ব সহকারে দেখছি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয়ে বুধবার দুপুরে বড় ভাই ফজলুরের সঙ্গে ছোট ভাই মজিবুরের কথা কাটাকাটি ও দুইজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাতে ছোট ভাই মোহাম্মদ মজিবুর রহমান এশার নামাজে যান। তিনি এশার নামাজ জামাতের সঙ্গে পড়ছিলেন। শেষ রাকাতের সময় বড় ভাই ফজলুর মসজিদের ভেতরে প্রবেশ করে মজিবুরকে বাশেঁর মুগুর দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে মুসল্লিরা ও পরিবারের লোকজন মজিবরকে রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়।

কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানোর পরামর্শ দিলে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার