জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও চেক বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও চেক বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন

জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও চেক বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০০টি অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ।আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আমীন জানান, 'প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে ঢেউটিন ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে বলে আমরা আশা করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার