শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ
কক্সবাজারের রামু উপজেলার বহুল আলোচিত সমালোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এখন সিলেটে। সিলেটে এসেও তার ছাড়ছেনা অভিযোগ বিতর্ক। সিলেটে তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও শিক্ষক কর্মচারীর হয়রানীর অভিযোগে উঠেছে। বর্তমানে তিনি সিলেট এর কানাইঘাট উপজেলার মাধ্যমিক কর্মকর্তা পদে পদায়িত। কক্সবাজারের রামু থেকে বদলী হয়ে গত জুলাই মাস থেকে কানাইঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদায়িত হয়েছেন।
রামু দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহন, শিক্ষক কর্মচারী হয়রানী বিস্তর অভিযোগ মিডিয়াঙ্গনে ভাইরাল হয়। ফলে গত এসএসসি পরীক্ষার পরই সেখান থেকে বদলী করে সিলেট এর কানাইঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদায়িত করা হয়। কানাইঘাটে পদায়নের পরও তিনি আগের ন্যায় অনিয়ম ও ঘুষ গ্রহনের অভ্যেস ত্যাগ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে প্রকাশ পদায়নের পর থেকে তিনি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীর কাছ থেকে এমপি ভূক্তি ও বেতন চালুর নামে ২০-৩০ হাজার টাকা ঘুষ গ্রহন করে চলেছেন। ফলে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীগন চরম ভাবে অতিষ্ট হয়ে পড়েছেন। সম্প্রতি কানাইঘাট উপজেলার সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৩ জন কর্মচারী পৃথক ভাবে তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও হয়রানীর অভিযোগ করেন। এসব অভিযোগের ছায়ালিপি সংযুক্ত করে একই মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস ছমি ১৫ অক্টোবর মহা পরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবরে পৃথক আরো একটি অভিযোগপত্র প্রেরন করেন।
অভিযোগে তিনি কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের বেপরোয়া ঘুষ বানিজ্য সহ শিক্ষক কর্মচারীর হয়রানীর বিস্তর তথ্য তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন করেন। অভিযোগের অনুলিপি মহা পরিচালক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সিলেটের জেলা প্রশাসক, উপ পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট ও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রদান করেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে। এ বিষয়ে কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর সেলফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কথা স্বীকার করে বলেন অভিযোগ দিলেই তার সত্য হয়ে যায় না। অভিযোগের তদন্ত হয় এবং তদন্তে সত্য মিথ্যা প্রমান হয়ে থাকে।
AB




