জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ১২:০৪:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ছবি : নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ পুরস্কার  প্রদান ও তাদের গর্বিত অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে জৈন্তাপুর উপজেলায় শিক্ষা ব্যবস্হার উন্নয়নের ঐতিহ্যবাহী সংগঠন” ছিকান্দর আলি শিক্ষা ফোরাম ” এর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৬ অক্টোবর ) সকালে  ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফোরামের সভাপতি এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছিকান্দর আলি শিক্ষা ফোরামের প্রধান উপদেষ্টা কামাল আহমদ। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উক্ত ফোরামের অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা পালনকারী ও উপদেষ্টা এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
বক্তব্যে অতিথিবৃন্দ জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ও প্রান্তিক জনগোষ্ঠীর নিকট শিক্ষার আলো পৌঁছে দিতে এবং শিক্ষার গুরুত্ব নিয়ে মানুষের নিকট সচেতনত সৃষ্টির জন্য অনন্য অবদান রাখা ব্যাক্তিত্ব মরহুম ছিকান্দর আলি সাহেবের স্মৃতিচারণ করেন। তারা বলেন মরহুম ছিকান্দর আলির মত বরেণ্য ব্যাক্তিত্ব তাদের কাজের জন্য মানুষের নিকট আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

জৈন্তাপুর উপজেলার সর্বজন মুখে মুখে সেক্রেটারি সাহেব নামে পরিচিত এই ব্যাক্তির সান্নিধ্যে যারা চলেছিলো তারাই বলতে পারবে জৈন্তাপুরের শিক্ষা ও নারী শিক্ষা উন্নয়নের তার ছিলো অপরিসীম ভূমিকা। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার দেখানো সূদুর প্রসারী শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখছে ছিকান্দর আলি শিক্ষা ফোরাম।

বক্তারা এই ফোরামের অন্যতম কর্ণধার মরহুম ছিকান্দর আলির পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়েজ আহমেদের প্রশংসা করে বলেন, সূদুর প্রবাসে থেকে পিতার আদর্শকে লালন করে এবং জৈন্তাপুর উপজেলার প্রবাসীদের সাথে নিয়ে উপজেলার শিক্ষা উন্নয়নসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের একটি আশা ভরসার স্হান দখল করে নিতে সক্ষম হয়েছে এই ফোরাম। তারা এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে ছিকান্দর আলি শিক্ষা ফোরামের প্রতি আহবান জানান।  সেই সাথে শিক্ষার উন্নয়নে নিবেদিত প্রাণ এই ফোরামের উপদেষ্টা, পৃষ্ঠপোষক সহ আর্থিক ভাবে সহায়তা প্রদানকারী প্রবাসী ভাইদের জন্য বক্তারা জৈন্তাবাসীর নিকট দোয়া কামনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমিনুর রশিদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম জাকারিয়া, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী, মুজম্মিল আলি হেলালী, ফোরামের উপদেষ্টা হানিফ মোহাম্মদ, রমজান রুপজান বাগেরখাল একাডেমির অধ্যক্ষ সিরাজুল হক, দরবস্ত জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াসউদ্দিন, সারিঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম,  আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের সুপারেনটেন্ড হেলাল আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন,ফোরামের পৃষ্ঠোপোষক সৌদি প্রবাসী ইমরান আহমেদ, কাতার প্রবাসী মো শহীদুল্লাহ ও আবদুল কাইয়ুম সহ শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।

এরপর ২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ন হওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, মেডেল ও প্রাইজমানি এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের উৎসাহ ও কৃতজ্ঞতা সরূপ মেডেল পরিয়ে দেয়া হয়।

এম সি