বিয়ানীবাজারে শমসের মবিনের কুশপুত্তলিকায় বিএনপির আগুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিয়ানীবাজারে শমসের মবিনের কুশপুত্তলিকায় বিএনপির আগুন

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০১:৫২:১৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে শমসের মবিনের কুশপুত্তলিকায় বিএনপির আগুন

বিয়ানীবাজারে শমসের মবিনের কুশপুত্তলিকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীর


তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরীর কুশপুতুলে আগুন দিয়ে বিক্ষোভ করেছে বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা।

সোমবার বিকালে পৌরশহরের নিউমার্কেট মোড়ে প্রতিবাদ মিছিল সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা কুশপুত্তলিকা দাহ। 

বিএনপি নেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীকে বিরূপ মন্তব্য করায় এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন বিএনপির  নেতাকর্মীরা।

সাবেক সচিব ও এক সময়ের বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী বিএনপি ছেড়ে গণফোরাম, যুক্ত ফ্রন্ট এবং সব শেষে গত সেপ্টেম্বরে তৃণমূল বিএনপিতে যোগ দেন। বিএনপির সাবেক ঢাক সাইটের নেতা নাজমুল হুদার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপি’র সম্মেলনের মাধ্যমে চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন শমসের মবিন চৌধুরী। সম্প্রতি আগামী সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন গুঞ্জনে রাজনীতি মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিএনপি’র অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাস ঘাতক আখ্যা দিচ্ছেন সাবেক সচিব ও তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরীকে। একইভাবে বিএনপি’র প্রতিবাদ সভায়ও তাকে ‘বেয়াদব’ ও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন। 

তিনি বলেন, ‘শমসের মবিন একজন মিথ্যাবাদী, বেয়াদব ও কুটুক্তিকারি। এ বিশ্বাস ঘাতক বলে বিয়ানীবাজারের কোথাও বিএনপি’র নেতাকর্মী নাই।’ 

তিনি তার এমন বক্তব্যে প্রতিবাদ জানান এবং বিয়ানীবাজারে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ প্রতিবাদ সভায় উপজেলা, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা অংশ নেন।

ডি ডি