মৌলভীবাজারে র‌্যাবের হাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

মৌলভীবাজারে র‌্যাবের হাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০২:০১:৩৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে র‌্যাবের হাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব


মৌলভীবাজারে বিশেষ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

রোববার রাতে র‌্যাব-৯ এর একটি আবিযানিক টিম শ্রীমঙ্গল উপজেলার বিভিন স্থান থেকে এই ৫জন গ্রেপ্তার করে। সোমবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৯ সিলেট এর সিনিয়র এএসপি মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়রে দক্ষিণ রাজটিলা গ্রামের তুফান আলীর ছেলে ইব্রাহিম মিয়া (৫৯), বালিগাঁও গ্রামের মতি মিয়ার ছেলে মো.শাহাব উদ্দিন (৩৪), কলিম উল্লাহ চৌধুরীর ছেলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), রাজটিলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শরীফ মিয়া (২৩) ও শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হাবিব মিয়ার ছেলে জুবায়ের মিয়া (২৫)।

র‌্যাব-৯ সুত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে জেলার বড়লেখা উপজেলার ছাবিয়া নামের এক নারী বড়লেখা বাজারের পূবালী ব্যাংক থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। সেই টাকা থেকে তিনি ২ হাজার টাকা আলাদা করে ৭৩ হাজার টাকা তার ব্যাগে করে নিয়ে যাবার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞানপাটির সদস্যরা ছাবিয়া বেগমকে ওষুধ প্রয়োগ করলে তিনি জ্ঞানহীন হয়ে পড়েন।

পরে ছাবিয়া বেগমের ব্যাগে রাখা টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞানপাটির সদস্যরা। পরদিন ২৬ সেপ্টেম্বর এ ঘটনায় ছাবিয়া বেগমের ছেলে বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের করেন। আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার রাতে গ্রেপ্তারকৃত আসামিদের বড়লেখা থানায় হস্তান্তর করে র‌্যাব।


ডি ডি