উদ্বোধনের অপেক্ষায় গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

চলছে পাঠদান

উদ্বোধনের অপেক্ষায় গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০৫:৪২:৫৪ পূর্বাহ্ন

উদ্বোধনের অপেক্ষায় গোলাপগঞ্জ  টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি এখন উদ্বোধনের অপেক্ষায় আছে


সিলেটের গোলাপগঞ্জ সরাকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আনুষ্ঠিানিকভাবে উদ্বোধন না হলেও ইতোমধ্যে পাঠদান শুরু হয়েছে এ প্রতিষ্ঠানে।

আধুনিক দক্ষতায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের সিন্ধান্ত নেয় সরকার। তারই ধারাবাহিতায় প্রথম পর্যায়ে ১০০টির মধ্যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সরাকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজের প্রকল্প হাতে নেওয়া হয়।  ইতিমধ্যে ৯০ভাগ কাজ সম্পাদন সাথে শিক্ষার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র মতে, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মোট ১৪ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রায় দেড় একর জমির উপর নির্মাণ করছে গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ২০১৮ সালের এপ্রিল মাসে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণকাজের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধুনিক এই টেকনিক্যাল কলেজটিতে ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবনে থাকছে ৩০টি কক্ষ। এছাড়া ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনে ১৮টি কক্ষ থাকবে। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য থাকবে একতলা ওয়ার্কশপ ভবন। ব্যবহারিক ক্লাসের ওয়ার্কশপের অনেক যন্ত্রাংশ আসতে শুরু করেছে। ইতোমধ্যে একাডেমিক ভবন, প্রশাসনিক এবং ওয়ার্কশপ ভবনের অবকাঠামো পুরো দাঁড়িয়ে গেছে। গাঁথুনি এবং প্লাস্টারের কাজ শেষ হয়েছে। নির্মাণাধীন মেঝের টাইলসের কাজ মোটামুটি শেষ বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার।

নতুন এ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটিতে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এ বছর ষষ্ঠ থেকে নবম শ্রেনীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সবক্লাসে মোট ৪৬৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এই প্রতিষ্ঠানটিতে ওয়েল্ডিং, ইলেকট্রনিকস, কনস্ট্রাকশনসহ কারিগরি বিষয় ছাড়াও নতুন বিভিন্ন বিষয় পড়ানো হবে।

গোলাপগঞ্জ সরাকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল কুমার পাল বলেন, গোলাপগঞ্জের নতুন এ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটিতে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যা ইতি মধ্যে ২০২২ সাল থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেনীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সবক্লাসে মোট ৪৬৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। 

তিনি বলেন, এই প্রতিষ্ঠানটিতে ওয়েল্ডিং, জেনারেল ইলেকট্রনিকস, ফারম্যাশিনারি, ইয়ারকন্ডিশনার, কনস্ট্রাকশনসহ কারিগরি বিষয় ছাড়াও নতুন নতুন বিভিন্ন বিষয় পড়ানো হবে।

ডিডি