পাইগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা বরখাস্ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

পাইগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা বরখাস্ত

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৯/০৭/২০২৫ ০৬:১৮:২৬ অপরাহ্ন

পাইগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা বরখাস্ত

ছবি:নিজস্ব


ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামীলীগের সাবেক এমপি মানিকের ঘনিষ্ঠজন মো.আবু হেনাকে আর্থিক অনিয়ম,দুর্নীতি, দায়িত্বে অবহেলা সহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের পদ থেকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের  লক্ষণসোম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিকের অভিযোগের প্রেক্ষিতে  তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ায়  গত ২৭ জুলাই তাকে প্রধান শিক্ষকের পদ  থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সরকার।

জানা যায়, মো. আবু হেনা তার কর্মজীবনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগের সম্মুখীন হয়েছেন। তার বিরুদ্ধে সর্বপ্রথম ২০০৭ সালে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষার  গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। সে সময় তিনি ক্ষমা চেয়ে অন্যত্র বদলি হওয়ার মাধ্যমে রক্ষা পান। 

পরবর্তীতে তিনি আজমত আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সেখানেও অনিয়মের অভিযোগে এলাকাবাসীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরপর মল্লিকপুর এস.সি.এস.ডি.পি উচ্চ বিদ্যালয়ে বদলি হন, কিন্তু সেখানেও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। পরে একতা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন আর্থিক অনিয়মের কারণে তৎকালীন ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলের হাতে লাঞ্ছিত হন তিনি। 

সর্বশেষ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ইশারায়। 

এমপি মানিকের ঘনিষ্ঠজন হিসেবে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় মো.আবু হেনার বিরুদ্ধে টিউশন বাণিজ্য, বিদ্যালয়ের গাছ বিক্রি,ভুয়া এজেন্ট ও ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত,জেলা পরিষদও স্থানীয় সাবেক সংসদ সদস্যের অনুদান আত্মসাতের অভিযোগ ওঠে। 

এসব অভিযোগের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলার লক্ষণসোম গ্রামের বাসিন্দা দীন মোহাম্মদ সাদিক উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর গত ১০ ফেব্রুয়ারি ইউএনও মো. তরিকুল ইসলাম তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মো আবু হেনাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

এদিকে বরখাস্ত কার্যক্রম চলাকালীন আবু হেনা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির সঙ্গে অসদাচরণ করেন এবং সদস্যদের হুমকি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনাও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার