জকিগঞ্জের কুখ্যাত রিয়াজ ডাকাত গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

জকিগঞ্জের কুখ্যাত রিয়াজ ডাকাত গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৩ ০৭:৫৭:১৬ পূর্বাহ্ন

জকিগঞ্জের কুখ্যাত রিয়াজ ডাকাত গ্রেফতার

রিয়াজ ডাকাত


জকিগঞ্জের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রিয়াজ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানাপুলিশ।


রিয়াজ জকিগঞ্জ থানার গন্ধদত্ত গ্রামের মখন মিয়ার ছেলে।


তিনি ৩টি ডাকাতি ও একটি অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।


তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ।

AB