দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

মোহাম্মদ সানোয়ার আলী, দক্ষিণ সুরমা

প্রকাশিত: ১৮/১০/২০২৩ ১২:২৯:৪৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে ইফতেখার হোসেন সুমন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁও গ্রামের কটু মিয়ার  পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে কিছুদিন যাবত মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যান সুমন। মঙ্গলবার বিকেলে পুরাতন রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটুয়ারী জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এম সি