আ.লীগের অনুপ্রবেশ, শাল্লায় বি এন পি’র কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আ.লীগের অনুপ্রবেশ, শাল্লায় বি এন পি’র কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ১০:১৩:২৪ অপরাহ্ন

আ.লীগের অনুপ্রবেশ, শাল্লায় বি এন পি’র কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

ছবি: নিজস্ব


শাল্লা উপজেলার নবগঠিত আটগাঁও ইউনিয়ন  বিএনপির আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আজ রবিবার (৩রা আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শ্যামারচর বাজারে আটগাঁও ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। 

এতে বক্তব্য দেন নবগঠিত  আটগাঁও ইউনিয়ন বিএনপি’র সদস্য মোঃ গফুরনূর,  আহবায়ক প্রার্থী মাসুদ আল কাউসার,  শান্তু মিয়া, বিএনপি নেতা মতিউর রহমান, যুগ্ম আহবায়ক প্রার্থী আলীনুর, সোনা মিয়া, ইউনুছ মিয়া, হাজী রজব আলী, বিএনপির সাবেক সদস্য খছরু আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, আটগাঁও ইউনিয়ন ছাত্রদল নেতা তাইব মিয়া প্রমুখ। 

এসময় বক্তরা বলেন, শাল্লা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে এনে পদ দেওয়া হয়েছে। এখনো  সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিগত দিনের কীর্তিকলাপ ঘুরছে।

উপজেলা কমিটির নেতৃবৃন্দের নিকট বক্তারা প্রশ্ন রাখেন, কিশের ভিত্তিতে ত্যাগীদের বঞ্চিত করে ফ্যাসিস্টদের পুনরবাসন করা হচ্ছে? 

এসময় আটগাঁও ইউনিয়নের নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ গফুরনুর নিজের  পদত্যাগ ঘোষণা করে বলেন, যেখানে ত্যাগীরা বঞ্চিত এবং আমি আমার যোগ্যতানুযায়ী পদ থেকে বঞ্চিত সেখানে আমার এই পদ চাইনা।

এসময় উপস্থিত নেতাকর্মীবৃন্দ আটগাঁও ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে পুনরায় ত্যাগী নেতৃবৃন্দদের নিয়ে তা গঠন করার দাবী জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার