বাংলা ভাষা ছিল, আছে, থাকবে : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ PM

বাংলা ভাষা ছিল, আছে, থাকবে : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ০৪:২৮:০৬ PM

বাংলা ভাষা ছিল, আছে, থাকবে : প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ফাইল ফটো


বাংলায় কথা বলার ‘অপরাধে’ ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে হেনস্থা করার ঘটনা ঘটছে।বিশেষ করে বিজেপিশাসিত রাজ্যগুলোতেই নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাভাষীরা। ২১-এর মঞ্চ থেকে এহেন ‘ভাষা সন্ত্রাসের’ প্রতিবাদে লড়াইয়ের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাশে দাঁড়িয়ে ভাষা রক্ষার লড়াইয়ে নামার আহ্বান জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়, বাংলা ভাষা রক্ষার ডাক দিয়ে টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ভাষা রক্ষার দাবিতে আজ তিনি বলেন, ‘বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। মুখ্যমন্ত্রীর (মমতা বন্দোপাধ্যায়) পাশে আছি। লড়াই চালিয়ে যেতে হবে।’

বাংলা চলচ্চিত্র জগতে প্রায় চার দশকের পথচলা প্রসেনজিতের। যে ভাষায় এতদিন দর্শকের সামনে বিনোদনের রসদ জুগিয়েছেন সেই ভাষা রক্ষার দাবিতে এবার সরব হলেন এ সুপারস্টার।

এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার  কবীর সুমন। আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে কবীর সুমন লেখেন, ‘পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে বাংলা ভাষা আবশ্যিক করা বাঞ্ছনীয়।’  এদিকে, বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া প্রসঙ্গে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের রকস্টার রূপম ইসলাম। গতকাল রবিবার এই নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেন তিনি। এক্স হ্যন্ডলে রূপম লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা এঁটে দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’ 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ