শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়
সিলেটের বিভাগের বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজন করে।
জৈন্তাপুর: বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১ ঘটিকায়জৈন্তাপুর উপজেলা প্রশাসন শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।
এর আগে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
এরপর শেখ রাসেলের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দূর্জয় " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, সহকারী কমিশনার ভুমি শাহ্ জহুরুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা লাইভস্টক কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, সিনিয়ন মৎস কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমেদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিক সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
এরপর শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে শহীদ শেখ রাসেল সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবন সামনে শহীদ শেখ রাসেলের প্রকৃতিতে ফুল ও শ্রদ্ধা নিবেদনের পর উপজেলার প্রধান প্রধান সড়কে একটি র্যালী শেষে নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামিমা আক্তার খানম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফ, উপজেলা স্থানীয় প্রকৌশলী আঃ মালেক, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বি জাহান, সাচনা বাজার ইউপি সচিব নূরুল আমিন, উত্তর ইউপি সচিব প্রদীপ কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
শান্তিগঞ্জ: 'শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো: নুরুল হক, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।
আলোচনা সভার পর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা: 'শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (১৮ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুল আহসান, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী প্রোগ্রামার আল আমিন হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের নেতৃত্বে শেখ রাসেল প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
তাহিরপুর: তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপস্থিত ছিলেন, সদা হাস্যউজ্জল হৃদয়ের মানুষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিমউদ্দীন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, সাংবাদিক রোকন উদ্দিন, শওকত হাসান, মনিরাজ শাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।
উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যা কান্ডের শিকার হন,জাতির পিতার কনিষ্ঠ সন্তান সেখ রাসেল।সেদিন শিশু রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা তার জীবনেই শুধু কেড়ে নেয়নি সেই সঙ্গে ধ্বংস করেছে তার অবিকশিত অপার সম্বাভনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, শিশু শেখ রাসেল বাংলাদেশের সকল শিশু কিশোরদের দীপ্ত জয়োল্লাস আর অদম্য আত্মবিশ্বাসের অনুপেরনা। তিনি বলেন, শেখ রাসেল ছিলেন বন্ধুবৎসল,গরীব অসহায় মানুষের প্রতি ছিল তার অসীম দরদ ও মমতা,আজ শেখ রাসেল বেঁচে থাকলে দেশ একজন মানব দরদী মানুষ পেত।
লাখাই: লাখাই উপজেলায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভারপ্রাপ্ত লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা প্রকৌশলী মোঃ আকতার হোসেন, বামৈ ইউনিয়ন সভাপতি আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম , লাখাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমীন সহ আরো অনেক নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রদ্যোত জ্যোতি দাস।
ডিডি




