গোলাপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লক্ষ টাকার মালামাল লুট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লক্ষ টাকার মালামাল লুট

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৩ ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লক্ষ টাকার মালামাল লুট

ঘরের ব্যালকনির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতরা


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২ নং সদর ইউনিয়নের গোয়াসপুর (বটরচক) নামক গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী মুজিবুর রহমান (দুলাল) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭অক্টোবর) ভোর ৪ টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত  বাড়িতে হানা দেয়।

এসময় তারা ব্যাবসায়ী মুজিবুর রহমান দুলালকে হাত পা ও চোখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ভরি স্বর্ণলংকার, নগদ ৬০ হাজার টাকা, মোবাইল, সিসি ক্যামেরার হার্ডডিক্স সহ দামি ইলেকট্রনিক আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী মুজিবুর রহমান দুলাল বলেন, আমরা প্রতিদিনের মত পরিবারের সকল সদস্যগণ যার যার কক্ষে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪ টারসময় বাসার পিছন দিকের বেলকনির রড ভেঙ্গে ডাকাতদল ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা আমার হাত, পা ও চোখ বেধে প্রথমে সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে, আলমারিতে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার এবং আমার মা ও স্ত্রীর শরীর থেকে স্বর্ণ খোলে নিয়ে যায়। এছাড়া তারা ৩ টি মোবাইল এবং ইলেক্ট্রনিক মালামাল চক্র নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা ৮ টি সি সি ক্যামেরা, কাপড়,চিপসের প্যাকেট দিয়ে ঢেকে দেয় তারা।

এবিষয়ে গোলাপগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তাদের ডাকাতির ঘটনা অবহিত করলে তারা ততক্ষণে ঘটনাস্হল পরিদর্শন করে জেলা গোয়েন্দা বিভাগ সহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনি পরিদর্শন করেন।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘঠনার তদন্ত চলছে।

ডিডি