সুনামগঞ্জে অটোরিকশায় বাসের ধা*ক্কা, নি হ ত ৩
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে অটোরিকশায় বাসের ধা*ক্কা, নি হ ত ৩

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ০৭:১৮:০৭ অপরাহ্ন

সুনামগঞ্জে অটোরিকশায় বাসের ধা*ক্কা, নি হ ত ৩

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন শিক্ষার্থী ছিলেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী (১৭), শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮) এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি চালিত অটোরিকশায় চড়ে শহরে ফিরছিলেন।  পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আফসানা খুশী নামে দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত স্নেহাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।


এ ঘটনায় গুরুতর আহত আরো দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহগুলো উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে।”

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার