মাত্র ১৮ টাকায় দুটি সুপারহিট সিনেমা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ PM

মাত্র ১৮ টাকায় দুটি সুপারহিট সিনেমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ০৩:৫০:৩১ PM

মাত্র ১৮ টাকায় দুটি সুপারহিট সিনেমা

ফাইল ফটো


প্রেক্ষাগৃহ মাতিয়ে এবার ওটিটিতে গেল ঈদুল আযহায় মুক্তি পাওয়া দুটি সুপারহিট সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। আর তাও দেখা যাবে মাত্র ১৮ টাকায়। দুটি সুপারহিট সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি। তাদের গ্রাহকরা মাত্র ১৮ টাকায় চরকিতে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেখার সুযোগ পাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবি গ্রাহকরা চরকিতে মাত্র ১৮ টাকায় প্রথমবারের মতো দেখতে পারবেন দুইটি ব্লকবাস্টার সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কেনা যাবে। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা।

রবি’র মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মানসম্পন্ন সিনেমা দেখা আরও সহজতর হবে। আমাদের মূল উদ্দেশ্যই সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিনোদন সবার কাছে পৌঁছে দেওয়া।’চরকির সিইও রেদওয়ান রনি বলেন, ‘সিনেমা দর্শকরা তাণ্ডব ও উৎসব দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও রাজধানীর হলে গিয়ে অনেকেই সিনেমা দুটি দেখেছেন। তবে জেলা শহর, মফস্বল বা শহরতলির অনেক দর্শকই সিনেমাগুলো দেখতে পারেননি। রবি ও চরকির মাধ্যমে বাংলা কনটেন্টপ্রেমী দর্শকদের কাছে সিনেমা দুটি পৌঁছে যাচ্ছে।’

এর আগে চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ৬ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে চরকির গ্রাহকরা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দেখতে পারবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
নেপালে মৃ'তের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন করে ফের বন্যার ঝুঁ'কি
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু