গোয়াইনঘাট সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এমপিওভুক্ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

গোয়াইনঘাট সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এমপিওভুক্ত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/১০/২০২৩ ০৮:২৯:১৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এমপিওভুক্ত

ছবি : নিজস্ব


বিশেষ বিবেচনায় দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এমপিও নীতিমালা ২০২১ এর বিশেষ ২২ ধারায় এমপিওভুক্ত হয় এসব প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়,  সরকারের মন্ত্রী-এমপিদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় দেশের  ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠাকে  এমপিওভুক্ত করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবে সোমবার (১৬ অক্টোবর) অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সরকারি অর্ডার (জিও) জারি করা হয়। তবে এ তালিকায় কোনো কারিগরি ও মাদ্রাসা নেই।

সূত্রে জানা যায়, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সিলেট বিভাগের একমাত্র গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখা এমপিও ভুক্তি হয়েছে। এর আগে, গত মার্চে মন্ত্রী ও এমপিদের ডিও লেটারের (বেসরকারি পত্র) পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। তবে শিক্ষামন্ত্রীর নির্বাচনী আসনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার পর সরকারের উচ্চ মহলে চাপ তৈরি করেন অনেক মন্ত্রী। এরপর গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশেষ বিবেচনায় ৯১টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয়।

এদিকে সিলেট বিভাগের মধ্যে দেশের  ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে একমাত্র গোয়াইনঘাট উপজেলার হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখাকে এমপিও ভুক্তি করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকসহ উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এম সি