জৈন্তাপুরে বারী ১ ও ৩ জাতের কমলা পরিচর্যা করছেন একজন কৃষক
সিলেটের জৈন্তাপুরে সাইট্রাস গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত নতুন জাতের কমলায় সফলতা মিলেছে। নতুন উদ্ভাবিত বারী ১ ও ৩ প্রজাতির কমলায় সম্প্রতি ফলন এসেছে।
সংশ্লিস্টরা জানিয়েছেন, বারী ১ ও ৩ প্রজাতির কমলা উচ্চ ফলনশীল এবং সিলেট অঞ্চলের টিলা ভূমিতে চাষের উপযোগি। নতুন এই জাত চাষের মাধ্যমে দেশে কমলার উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছেন গবেষকরা।
কৃষি গবেষণা ইন্সটিটিউটের আওতাধীন সাইট্রাস গবেষণা কেন্দ্রের অবস্থান সিলেটের জৈন্তাপুরে। এই প্রতিষ্ঠানটি কমলা, লেবু, মাল্টা, জাম্বুরাসহ সাইট্রাস গ্রোত্রের ফলের পাশাপাশি কাঁঠাল, আম, লিচু, পেয়ারা সহ বিভিন্ন প্রকারের ফলের উন্নত জাতের উদ্ভাবনে কাজ করে।
সাইট্রাস গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই কেন্দ্রে ২০১৯ সাল থেকে উচ্চফলনশীল জাতের কমলা নিয়ে গবেষণা শুরু হয়। ২০২১ সালে বারী ১ ও ৩ নামে প্রজাতি উদ্ভাবন করা হয়। এই প্রজাতির চারা থেকে এই প্রজ ফলন এসেছে।
এ বিষয়ে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন সরকার জৈন্তাবার্তাকে বলেন, কমলার নতুন প্রজাতি বারি ১ ও ৩ জৈন্তাপুরের কৃষকদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে । এই কমলা প্রচুর রসালো এবং উচ্চ ফলনশীল। তবে বানিজ্যিক ভাবে সফলতা পেতে কৃষকদের প্রচুর শ্রম ও তদারকি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সাইট্রাস গবেষণা কেন্দ্র হতে কমলা, তৈকর, জাম্বুরা, মাল্টা, লেবু বাতাবি, সিডলেস এর উন্নত জাতের চারা ও কলম উৎপাদন করা হচ্ছে। এছাড়াও নতুন নতুন জাত উদ্ভাবনে সফলতার মুখ দেখছে গবেষনা কেন্দ্র।
বর্তমানে জৈন্তাপুর উপজেলায় লামা শ্যামপুর,থুবাং, চিকনাগোল, হরিপুর নিজপাট, গোয়াবাড়ী এলাকায় বেশ কয়েকজন কৃষক নতুন জাতের এই কমলা চাষে ঝুকেছে।
এর মধ্য অন্যতম হলো লামা শ্যামপুল এলাকার সোহেল আহমেদ ও নিজপাটের ফয়সাল কংলা ও চারিকাঠার মইনুল হোসেন।
তিনি আরো জানান, সাধারণত সেপ্টেম্বর মাসে কমলা সবুজ ও রসালো হলে অনেকে সেটা পেড়ে ফেলেন। কিন্তু কমলা, মাল্টা জাতীয় ফসল উৎপাদন কিছুটা সময় সাপেক্ষ, তাই নভেম্বর ডিসেম্বর মাসে ফলের রং হলুদ কমলা ধারণ করলে সেই সময় বাজারজাত করতে হবে।
চারা রোপনের পর বছরের শুকনো মৌসুমে পানি কম থাকায় বাড়তি পানির ব্যবস্হা রাখতে হবে এবং মৌসুমের প্রথমে পাতা কিংবা ফুল গজানোর সময় সাইট্রাস কেন্দ্রের পরামর্শ অনুযায়ী কিটনাশক স্প্রে করতে হবে।
সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. শাহ্ মো লুৎফুর রহমান জৈন্তাবার্তাকে বলেন, বর্তমানে কমলার চারা ও কলম কৃষক পর্যায়ে দেয়া হচ্ছে ও পরিচর্যা সার্বিক দিকনির্দেশনা সহ মাঠ পর্যায়ে খাতাকলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আরো বলেন, নতুন জাতের কমলা সিলেট মৌলিভীবাজারে টিলা পাহাড় এলাকায় চাষের উপোযোগী। এটি রোপনের তিন বছরের পর বানিজ্যিক ফলন হয় এবং একটানা ১০ বছর ফলন হয়। অল্প জায়গাতে অধিক চারা রোপনেরও সুবিধা রয়েছে।
তিনি বলেন, কমলার পাশাপাশি বিভিন্ন প্রজাতির লেবু, মাল্টা, জাম্বুরা, সাতকড়া, মসলা জাতীয় ফসল ও আম, কাঁঠাল, লিচু,পেয়ারা,কামরাঙা সহ আরো অনেক ফলজ জাতীয় গাছের চারা ও কলম উদ্ভাবনে গবেষণা কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ডিডি




