নির্বাচনকে কেন্দ্র করে দেশে সা*ম্প্রদায়িক দা ঙ্গা র কোনো সুযোগ নেই: সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নির্বাচনকে কেন্দ্র করে দেশে সা*ম্প্রদায়িক দা ঙ্গা র কোনো সুযোগ নেই: সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০৭:৫২:২৯ অপরাহ্ন

নির্বাচনকে কেন্দ্র করে দেশে সা*ম্প্রদায়িক দা ঙ্গা র কোনো সুযোগ নেই: সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা

ছবি: নিজস্ব


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সরকার ইতিমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। সেনাবাহিনীর সদস্য সংখ্যা, পুলিশের বিন্যাসসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা— ঘোষিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারব। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে, আগামীতেও হবে। ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকত। শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা ইউএনও মেহেদী হাসান মানিক প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার