জামালগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি পরিচিতি ও আলোচনা সভা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

জামালগঞ্জে গণঅধিকার পরিষদের কমিটি পরিচিতি ও আলোচনা সভা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ০৮:৩৬:১৫ অপরাহ্ন

জামালগঞ্জে গণঅধিকার পরিষদের  কমিটি পরিচিতি ও আলোচনা সভা

ছবি: নিজস্ব


জনতার অধিকার,আমাদের অঙ্গিকার এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ) বিকেলে  উপজেলার প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাকির খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এম.এ.বারী সিদ্দিকী।

 উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম সাব্বির রহমান রাজু"র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদ আলী, প্রচার সম্পাদক এম.এস. মাসুম  আহমেদ, সহ-দপ্তর সম্পাদক  তুহিন বাদশাহ, সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোসাহিদ মিল্টন, সাধারণ সম্পাদক  মোঃ জাকির হোসেন।

এছাড়াও  এসময় প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ- সভাপতি  নুরুল গণি জনি, যুগ্ম সাধারণ সম্পাদক  রিপন মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেরুজ্জামান,অর্থ সম্পাদক আমির হোসেন  প্রমূখ।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। স্বাধীনতার অঙ্গীকার বাস্তবায়নে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে উচ্চসিত করতে এই সংগঠন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তারা মনে করেন, বর্তমান সময়ে গণঅধিকার পরিষদের মতো শক্তিশালী ও সৎ নেতৃত্বই পারে জনগণকে নতুন আশার আলো দেখাতে।

বক্তারা আরও বলেন, দুর্নীতি, বৈষম্য ও দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে গণঅধিকার পরিষদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার