তাহিরপুর জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

তাহিরপুর জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৪:২২:১৭ অপরাহ্ন

তাহিরপুর জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তাহিরপুর  শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

সোমবার (১৮ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১২টা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  তাহিরপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জেলেরা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান ,  তাহিরপুর  থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, তাহিরপুর জামায়াত আমির মোঃ রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, তাহিরপুর উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আব্দুল আলিম,মিজানুর রহমান সহ অন্যান্ন নেতৃবৃন্দ। 

সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক  বলেন—

“মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় মাছের স্বাদ পায়। একইসাথে সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে।”

আলোচনা সভা শুরুর পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালী শেষে দেশীয় মাছ অবমুক্ত করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার