জুলাই আন্দোলনের হ ত্যা মা ম লা য় ‎অভিনেতা সিদ্দিক গ্রে প্তা র
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ PM

জুলাই আন্দোলনের হ ত্যা মা ম লা য় ‎অভিনেতা সিদ্দিক গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৫:০৬:৫৯ PM

জুলাই আন্দোলনের হ ত্যা মা ম লা য় ‎অভিনেতা সিদ্দিক গ্রে প্তা র

ফাইল ফটো


‎জুলাই আন্দোলনে রাজধানীর গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

‎আজ বুধবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট জাকির হোসাইন গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।

‎গত ১২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ‎মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।‎রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। 

‎মামলার অভিযোগে বলা হয় , জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।

‎‎এর আগে গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটকের পর মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।

পরদিন জুলাই আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৭ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
নেপালে মৃ'তের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন করে ফের বন্যার ঝুঁ'কি
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু