আছিরগঞ্জে তৃতীয় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

আছিরগঞ্জে তৃতীয় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ১২:২৮:৩২ অপরাহ্ন

আছিরগঞ্জে তৃতীয় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: নিজস্ব


বিয়ানীবাজারে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্প্রতিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষার হল পরিদর্শন  করেছেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শফি চৌধুরী এলিম,বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ জাহিদ হোসাইন, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম, 

আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, তিলাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফায়দুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মুমিত, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, আছিরগঞ্জ সিনিয়র আলীম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা শাহিদ আহমদ,আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষকা আফিয়া বেগম, প্রবিন মুরব্বী আবু বক্কর সিদ্দিক,খাগাইল ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি আফতাব উদ্দিন, সমাজ সেবক খুরশেদ আলম,বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

এবার এ তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ১০টি উচ্চ বিদ্যালয়ের দশম ও অষ্টম শ্রেণির ২০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

স্কুলগুলো হচ্ছে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল-এমদাদ হাইস্কুল, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়, শাহজালাল একাডেমী, মসলম খাঁন একাডেমী, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, আছিরগঞ্জ আলিম মাদ্রাসা, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আল-রাইয়ান মেমোরিয়াল হাইস্কুল, পনাইরনচক উচ্চ বিদ্যালয়।

এই পরীক্ষায় মেধা স্থান অধিকারীদের যেমন সার্টিফিকেটসহ বৃত্তি প্রদান করা হয়, তেমনি অংশগ্রহণকারী প্রতিটি স্কুলের দু'জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন অন্যতম ব্যবস্থাপক আফিয়া বেগম।

ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী এবং মিডল্যান্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল।

তিনি গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী এবং মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল তার পিতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে ২০২১ সালে এই মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন।

এম সি