কুমিল্লায় কাভার্ডভ্যান উ ল্টে প্রাইভেটকার চা পা নি হ ত চারজন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

কুমিল্লায় কাভার্ডভ্যান উ ল্টে প্রাইভেটকার চা পা নি হ ত চারজন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৩:৪৬:২১ অপরাহ্ন

কুমিল্লায় কাভার্ডভ্যান উ ল্টে প্রাইভেটকার চা পা নি হ ত চারজন

পতীকী ছবি


কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার চাপা পড়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় এ ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো একটি কাভার্ডভ্যান। পথে নুরজাহান রেস্টুরেন্টের বিপরীত পাশে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিলো। এ সময় সামনের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এর নিচে চাপা পড়ে একটি প্রাইভেটকার ও সিএনজি। প্রাইভেটকারটিতে করে একই পরিবারের চারজন কুমিল্লার দিকে যাচ্ছিলেন। বাবা-মা ও দুই সন্তান ছিল কারটিতে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: