কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা!
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ AM

কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ১২:৪৬:২০ AM

কমেডি ঘরানার এই সিনেমায় ভয় দেখাবেন রাশমিকা!

ছবি : সংগৃহীত


কমেডি, রোম্যান্স আর হররের মিশেলে আসছে বলিউডের নতুন ছবি ‘থামা’। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আদিত্য সরপোতদার। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং পরেশ রাওয়াল।

‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমার পর এবার ম্যাডক ফিল্মস তাদের ভুতুড়ে দুনিয়ায় যোগ করল ‘থামা’। বলা হচ্ছে, এই ছবিতে এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্ন স্বাদের প্রেমের গল্প ফুটে উঠবে।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রাশমিকার নতুন লুক। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি যেন অন্য রকম রহস্যের ছোঁয়া ফুটে উঠেছে। ছবিতে তার চরিত্রের নাম ‘তাদাকা’, যে আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা আর ভয়ের গল্প বলবে।

অন্যদিকে আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’ এর ভূমিকায়, যে মানুষের শেষ আশার প্রতীক। অলোকের প্রেমে পড়ে তাদাকা। তবে তাদের গল্পের মাঝেই হাজির হবে অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর কৌতুকরসে ভরপুর পরেশ রাওয়াল ছবিতে আনবেন বাড়তি মজা। জানা গেছে,  চলতি বছরের দিপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে ‘থামা’।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ