ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৪:৩১:১৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার ওসমানীনগরে বিক্ষোভ মিছিল করা হয়


ফিলিস্তিনের মুসলমানদের  উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে ওসমানীনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বাদজুমা ওসমানীনগর উপজেলার তৌহিদী জনতার   ব্যানারে উপজেলার দয়ামীরে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। 

বিক্ষোভ মিছিল মহাসড়কে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে দয়ামীর বাজারে  এক সমাবেশের আয়োজন করা হলে, সেখানে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।

মাওলানা নজরুল ইসলাম তালবাড়ির সভাপতিত্বে এবং হাফিজ জাকারিয়া ও হাফিজ ছাইম'র  পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন ,মৌলভি ইসমাইর আলী,  মাওলানা আমিন উদ্দিন, মাওলানা  রায়হান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মিয়া, রাজনীতিবিদ, মখবুল হোসেন, মাওলানা শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন  মাওলানা মখদ্দস আলী, মাওলানা সফিউল হকসহ বিভন্ন শ্রেণিপেশার মানুষ।  

এছাড়াও উপজেলার তাজপুর বাজারে ওসমানীনগর ইসলামী যুব ফোরামের ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

ওসমানীনগর প্রতিনিধি