ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৬:২২:১৭ পূর্বাহ্ন

 ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল

সিলাম ইউনিয়নের তেলিপাড়ায় ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়


সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের তেলিপাড়ায় ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হামলা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুম্মা সিলাম তেলিপাড়া জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিলাম চারিকাটির রাস্তারমুখে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, তেলিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব নজমুল ইসলাম, মোতাওয়াল্লী আজির উদ্দিন, সাবেক মেম্বার আলী ইমাম, সাংবাদিক সানোয়ার আলী, সেলিম আহমদ, আব্দুর রব, আবদুল হক, পাপ্পু আহমেদ, সাবুল আহমেদ, জাকির হোসেন, মনু মিয়া প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ডিডি