সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৩ ০৯:১৬:১৪ পূর্বাহ্ন

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিক মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. হারুন মিয়া (৫৩)। তিনি মোগলাবাজার থানার উলালমহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে।

পুলিশ জানায়,  হারুন মিয়া পানিগাঁওয়ের মশকুর আহমদ নামের একজনের ঘরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এম সি