তাজেল হত্যা: মামলা নেই, আটকও নেই
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

তাজেল হত্যা: মামলা নেই, আটকও নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১২:০৫:০৪ অপরাহ্ন

তাজেল হত্যা:  মামলা নেই, আটকও নেই

তাজেল আহমদ। ফাইল ছবি


সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে তাজেল আহমদ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করতে পারে নি পুলিশ।

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে গালিগালাজের জের ধরে বৃহস্পতিবার রাতে তাজেল আহমদ (১৯) খুন হন।

শনিবার (২১অক্টোবর) সকালে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

 বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তাজেল আহমদ (১৯) গুরুত্বর আহত হন। পরে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত তাজেল পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া (বাঙ্গালীগুল) গ্রামের ময়েন আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। এ ঘটনায় তানভীর আহমদ (১৯) নামে আরও এক যুবক আহত হয়েছেন। তিনি একই গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তাজেল আহমদ বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন যুবক তার পিছু নেয়। আমনিয়া বড় মসজিদের পাশে আসামাত্র তারা তাজেলকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। এসময় সাথে থাকা তানভীর এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে।

তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাজেল মৃত্যুবরণ করে। আহত তানভীর বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, মেসেঞ্জারে গালিগালাজের জের ধরে এ ঘটনা ঘটে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। শুক্রবার বিকালে তাজেলের দাফন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জড়িতদের আটক করতে পুলিশেরর অভিযান অব্যাহত রয়েছে।


ডি ডি