বলিউডের লিঙ্গ বৈ ষ ম্য নিয়ে ফের সরব হলেন কৃতি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ AM

বলিউডের লিঙ্গ বৈ ষ ম্য নিয়ে ফের সরব হলেন কৃতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১২:১৯:০৬ AM

বলিউডের লিঙ্গ বৈ ষ ম্য নিয়ে ফের সরব হলেন কৃতি

ছবি : সংগৃহীত


বলিউডের গ্ল্যামারের আড়ালে যে বৈষম্যের ছায়া লুকিয়ে আছে, তা নিয়ে ফের মুখ খুললেন কৃতি স্যানন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একের পর এক বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলিউডের লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘আমার মা এমন এক সময়ে বড় হয়েছেন যখন ছেলেরা অনেক কিছু করতে পারত, কিন্তু মেয়েরা পারত না। একমাত্র যেটার জন্য তিনি লড়াই করেছিলেন, তা হলো পড়াশোনা। আজ তিনি একজন অধ্যাপিকা হয়েছেন।’ 

বলিপাড়ার লিঙ্গ বৈষম্য নিয়ে কৃতি দাবি করেন, ‘ছোট ছোট বিষয়, যেমন পুরুষ অভিনেতা ভালো গাড়ি বা ঘর পাচ্ছেন। এটা আসলে গাড়ির বিষয় নয় বরং মেয়েদের ছোট করে দেখানোর বিষয়। আমি চাই সমতা।’ 

তার কথায়, ‘অনেক সময় দেখা যায়, সহকারী পরিচালকরা মেয়েদের আগে ডাকেন, ছেলেদের জন্য অপেক্ষা করেন। আমি বাধ্য হয়ে নিজে গিয়ে কথা বলেছি, এটা যেন তারা না করেন। মানসিকতা বদলানো দরকার।’

এদিকে বলিপাড়ায় নারী-পুরুষের পারিশ্রমিক বৈষম্য নিয়েও তীব্র প্রতিবাদ করেছিলেন কৃতি। কৃতির দাবি ছিল, ‘প্রায় সব পেশাতেই এখন সমান কাজের জন্য সমান পারিশ্রমিকের দাবি স্বীকৃত। কিন্তু বলিউডে এখনও সমান পারিশ্রমিকের কোনও গল্প নেই। একই ধরনের কাজ, একই রকম পরিশ্রম, তবু শুধু লিঙ্গের ভিত্তিতে পারিশ্রমিকের ফারাক কেন থাকবে? এটা আমাদের মতো অভিনেত্রীদের জন্য তীব্র যন্ত্রণার।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ