শিশুটা আমার এক ছোট ভাইয়ের : তাহসান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ AM

শিশুটা আমার এক ছোট ভাইয়ের : তাহসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৩:৩০:৪২ PM

শিশুটা আমার এক ছোট ভাইয়ের  : তাহসান

ফাইল ফটো


জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলতি মাসজুড়েই সুদূর অস্ট্রেলিয়াতে একাধিক শো- রয়েছে তার। আর এরই মধ্যেই আলোচনায় চলে এলেন এই গায়ক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক নবজাতককে তাহসানের দিকে এগিয়ে দিচ্ছেন কেউ। আর তা দেখে উচ্ছ্বসিতও দেখা যায় গায়ককে। আর তাতেই ভক্তরা অনুমান করে বসে, কোলের শিশুটি নিশ্চয়ই রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

এমন গুঞ্জন নিয়ে যখন নেটিজেনদের মাঝে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে মুখ খুললেন তাহসান; আর জানা গেলও সত্য! আর এ অবস্থায় বিব্রত বলেও জানান এই গায়ক।

এমন দাবি ভিত্তিহীন জানিয়ে তাহসান সংবাদমাধ্যমে বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন তার বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম; এটা তখনকার ছবি।’প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি কওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। ওই সময় গায়ক জানান, বিয়ে করেছেন তিনি। সন্ধ্যায় দেশেই বিয়ের পর্ব সেরেছেন। রোজার সঙ্গে চার মাসের পরিচয়। এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তারা দু’জনই নিজেদের পছন্দের কথা একে অপরকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ