গোয়াইনঘাটে পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

গোয়াইনঘাটে পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১০:০২:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোপূজা উদযাপন উপলক্ষে দ্বিতীয় দিনে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আহমদ।

শনিবার ২১ অক্টোবর বিকেলে তিনি নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল,গোয়াইনঘাট পূজা  মন্ডলীর সভাপতি বাবু সুভাষ চন্দ্র পাল ছানা,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,নন্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন,ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক বিধান চন্দ,গায়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানসহ সনাতন ধর্মাবলীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বছর গোয়াইনঘাট উপজেলার ৩৯ টি পুজা মন্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে এবং উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে রয়েছে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা।

এম সি