স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা
ওসমানীনগর উপজেলার দয়ামীরে ইনডোর ফুটবল স্টেডিময়ামের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর ) স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।
বীর মুক্তিযোদ্ধা সানাওর আহমদ মাস্টার'র সভাপতিত্বে ও আ'লীগ নেতা জুবায়ের আহমদ শাহিনের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম রব্বানি চৌধূরী সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দান মিয়া, দয়ামীর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুল আলম চৌধূরী, উদ্যক্তা ছাব্বির আহমদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা বলেন, খেলাধুলা মানষিক বিকাশ ঘটায়। দয়ামীরে যে ফুটবল ইনডোর স্টেডিয়াম করা হয়েছে, তা হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
ডিডি




