জকিগঞ্জে আল-ইসলাহ তালামীযের বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আজ ২২ অক্টোবর রবিবার বাদ জোহর জকিগঞ্জে আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা কর্তৃক এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিশ্বমুসলিম ঐক্য গড় আল-আকসা মুক্ত কর, গাজায় গণহত্যা-বন্ধ কর, করতে হবে। দখলদার ইসরায়েল নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক ইত্যাদি নানা শ্লোগানে মুখরিতর হয়ে উঠে জকিগঞ্জ শহর।
মিছিলটি জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম. এ হক চত্ত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভপতিত্বে ও উপজেলা তালামীযের সভাপতি আলীম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাও. আব্দুস সবুর, উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাও. ইমাদ উদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. কুতবুল আলম, সহ-সাধারণ সম্পাদক মাও. ফদলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ, শিক্ষা ও সম্পাদক কায়েস মাহমুদ চৌধুরী শিপার, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, জকিগঞ্জ সদর ইউনিয়ন আল-ইসলাহ'র সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমান, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাশুক আহমদ আইয়রী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল মালিক লালোপাড়ী, মাওলানা আব্দুল মালেক শিমেরবন্দী, জকিগঞ্জ ইউপি আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী হোসেন, বারঠাকুরী ইউনিয়ন আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল মান্নান, উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ছাব্বীর প্রমুখ।
JA




