ছবি : নিজস্ব
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যান পরিষদের আয়োজনে অত্র ইউনিয়নের ৮০ টি মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনকে সম্মান দিলো এই প্রবাসী সংগঠন।
রবিবার বিকাল ৩টায় পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনের সভাপতিত্বে ও সাংবাদিক আকবর রেদওয়ান মনার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মোছাব্বির, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি এহসান উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি রফিকুল হক এম এ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লাল মিয়া, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হাছিব, সাবেক মেম্বার এখলাছুর রহমান, ভোলাগঞ্জ গ্রামের ফরহাদ হোসেন, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম,সাংবাদিক মোঃ ফারুক আহমদ ,উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, পাড়ুয়া মাঝপাড়া জামেমসজিদের ইমাম হাফিজ জামাল উদ্দিন, পাড়ুয়া বদিকোনা জামেমসজিদের ইমাম শফিকুল হক মেম্বার লিটন আহমদ, মেহেদী হাসান ডালিম, আশরাফুল ইসলাম চাঁন মিয়া, সৈয়দ হোসেন।
বাস্তবায়ন কমিটির মধ্যে বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মামুন চৌধুরী, জামাল আহমদ, মাহফুজ আহমদ হালকার। এসময় অনলাইনে যুক্ত হয়ে চলমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী দবির ওয়াহিদ।
এম সি




