কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত মহিলা নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত মহিলা নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০১:২৩:১৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত মহিলা নিহত

ছবি: সংগৃহীত


কোম্পানীগঞ্জের সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক চাপায় অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানীগঞ্জের লাছুখাল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ লাছুখাল এলাকায় পথচারী অজ্ঞাত মহিলাকে ট্রাক চাপা দেয়। তাৎক্ষনিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত অজ্ঞাত মহিলা ভবঘুরে ছিলেন বলে জানায় পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, ভবঘুরে নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে।

এম সি