ওসমানীনগরের ফিলিং স্টেশন যেন বিনোদন কেন্দ্র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ওসমানীনগরের ফিলিং স্টেশন যেন বিনোদন কেন্দ্র

আব্দুল হাদি, ওসমানী নগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৪:২৭:৫৬ পূর্বাহ্ন

ওসমানীনগরের ফিলিং স্টেশন যেন বিনোদন কেন্দ্র

ওসমানীনগরের ফিলিং স্টেশন


মানুষ বিনোদন মুখি। ব্যবসা প্রতিষ্ঠান হোক আর যাই হোক, ঝাকঝমকপূর্ণ হলে সেটাকে বিনোদন কেন্দ্র পরিণত করে তুলে। বিশেষ করে টিকটকা এবং ভার্চুয়াল জগতে ছবি আপলোড যারা দেন তাদের পদচারণই হয়ে থাকে সাজসজ্জা বিশিষ্ট জায়গা গুলোতে বেশি।

ওসমানীনগর উপজেলার সোয়ারগাও নামক স্থানে ঢাকা - সিলেট মহাসড়কের পাশে  নির্মিত  মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং ষ্টেশন একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বিকেল থেকে শুরু হয় দর্শনার্থীদের ভিড় চলে গভীর রাত অবধি।

এছাড়াও ফিলিং ষ্টেশনের মধ্যে রয়েছে খাবার হোটেল সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। দূর দূরান্ত থেকে প্রতিদিন এখানে এসে জড়ো হন কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ।ছবি তুলেন, ঘুরে বেড়ান ফিলিং ষ্টেশনের এদিক সেদিক।জায়গা স্বল্প হলেও মানুষ সেটাকে বিনোদন কেন্দ্র পরিণত করে তুলেছে।

ফিলিং ষ্টেশনে আসা শিপলু এবং নাহিদ বলেন, জায়গাটা সুন্দর এবং ঘুরতে ভালো লাগে তাই আমরা প্রায়ই এখানে আসি এবং আড্ডা দেই। এছাড়াও ছবি তুলার উপযোগী জায়গা এই ফিলিং ষ্টেশন।

ওসমানীনগর উপজেলার প্রবীণ সাংবাদিক বদরুল আলম চৌধুরীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন থাকার পরও উপজেলার কোথাও বিনোদনমূলক জায়গা নেই। যেখানে ঘুরাফেরা করা যাবে মুক্তভাবে। তাই এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা গাড়ির যাত্রীরা ভিড় জমান ছবি তুলেন ঘুরা ফেরা করেন।

ফিলিং ষ্টেশনের ম্যানেজার রুহুল আমিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অনেকেই এখানে এসে মটর সাইকেল চালিয়ে টিকটকের জন্য ভিডিও করেন । প্রায় সময় প্রয়োজন ছাড়া মানুষের সমাগম ঘটে। ছবি তুলার জন্যও জটলার সৃষ্টি হয় । এসব কারণে  দুর দূরান্ত থেকে আসা গাড়ি গুলো পাম্পের ভেতর প্রবেশ করতে নানা রকম সমস্যার সম্মুখীন হয়।নিষেধ করলে ও অনেকে শুনতে নারাজ হলেও মাইকিং করে লোক সরাতে হয়।

JA